সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রোহিঙ্গাদের দেখতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের দেখতে দুই দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি।

তিনি রোববার ঢাকা আসবেন বলে জানা গেছে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, আহমদ জাহিদ হামিদি রোববার সকালে একটি বিশেষ বিমানে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করবেন।

মালয়েশিয়া রোহিঙ্গা ইস্যুতে সরব। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্প্রতি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তাঁর দেশ।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে মিয়ানমারের সেনাদের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরুর পর এ পর্যন্ত প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। রাখাইনে পুড়িয়ে দেয়া হয়েছে তাদরে ঘরবাড়ি। এমনকি সেখানে শিল্প কারখার কাজও শুরু করেছে মিয়ানমার সরকার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ