বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে মাদক ও ধূমপান বিরোধী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল নুর কালচারাল সেন্টার বাংলাদেশের উদ্যোগে ‘মাদক ও ধূমপান প্রতিরোধে সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকার মাতুয়াইলস্থ আল নুর এডুকেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

হাজী ইউসুফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কাতারের নির্বাহী পরিচালক ও কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ নুর।

বিশেষ অতিথি ছিলেন এনটিভির বার্তা সম্পাদক আব্দুস শহিদ এবং ইকরা বাংলাদেশের সহকারী প্রধান মাওলানা আরিফ উদ্দিন মারুফ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা ইউসুফ নুর বলেন, মাদক ও ধুমপান মানুষের কোন উপকারে আসে না বরং শারীরিক, আর্থিক সব দিক থেকেই তা ক্ষতিকর। দিনদিন মাদক ও ধুমপানকারীর স্বাস্থ্যের অবনতি ঘটে; সামাজিক এবং নৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এক সময় অকাল মৃত্যু ঘটে।

মাওলানা ইউসুফ নুর বলেন, ইসলাম সুস্থ বিবেক ও মানসিক উৎকর্ষ নিশ্চিত করতে বদ্ধপরিকর। জ্ঞান-বুদ্ধি লোপ করে মস্তিষ্কের বিকৃতি ঘটায়, অর্থের অপচয় হয়, স্বাভাবিক জীবন যাপনের অন্তরায় হয়ে দাঁড়ায় এমন কোনো দ্রব্য গ্রহণ ইসলামের আদর্শবিরোধী। মাদকের বিষাক্ত ছোবল থেকে জাতিকে রক্ষা করতে হবে। আর এজন্য প্রয়োজন সামাজিক ও ধর্মীয় সচেতনতা। আল নুর সেন্টার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সাবেক ডিইউজের সভাপতি ও এনটিভির বার্তা সম্পাদক আব্দুস শহিদ বলেন, আজকের সমাজে মাদক মহামারিতে রূপ নিয়েছে। দেশে মাদকের বিরুদ্ধে অনেক আইন থাকলেও তা সেভাবে কার্যকর করা হচ্ছে না। ফলে মাদক গ্রহণকারীর দিনদিন সংখ্যা বেড়েই চলছে। মাদকের কুফল থেকে জাতিকে রক্ষা করতে সাংবাদিক, আলেম-উলামা, বুদ্ধিজীবি সবাইকে এগিয়ে আসতে হবে।

মাওলানা আরিফ উদ্দিন মারুফ বলেন, মাদক সেবীদের কাছে সামাজিকতা, ধর্মীয় কৃষ্টি-কালচার সবকিছু মূল্যহীন। চরম বিপর্যস্ত ভবিষ্যৎ নিয়ে তারা এগিয়ে চলেছে নোংরা ও ধ্বংসের পথপানে। মাদক শুধু একজন ব্যক্তিকেই শেষ করে দিচ্ছে না। একজন মাদকসেবীর কারণে নিঃশেষ হয়ে যায় একটি পরিবার, একটি সমাজ।

ইসলামে মাদকদ্রব্য গ্রহণ সম্পূর্ণ হারাম। মাদক ও ধুমপান প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার বিকল্প নেই।

আল নুর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার প্রচার সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান, সাংবাদিক এহসান সিরাজ, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা জুনাইদ মাহমুদী, মাওলানা ইসহাক আল নুর, হানিফ আল হাদী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ