সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রোহিঙ্গা ক্যাম্পে নিষিদ্ধ হলো ৩ ইসলামিক এনজিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গাদের জন্য কাজ করছিলো এমন ৩টি ইসলামিক এনজিও-এর কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। সরকারের পক্ষ থেকে তাদের ত্রাণ তৎপরতা চালাতে নিষেধ করা হয়েছে।

এনজিও  ৩টি হলো মুসলিম এইড বাংলাদেশ, ইসলামিক রিলিফ এবং আল্লামা ফয়জুল্লাহ ফাউন্ডেশন।

বুধবার (১১ অক্টোবর) সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি দীপু মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স এবং মাহজাবিন খালেদ অংশগ্রহণ করেন।

কারণ হিসেবে বলা হয়েছে, এনজিও হিসেবে কাজ করতে এনজিও বিষয়ক ব্যুরো থেকে অনুমতি নেয়া আবশ্যক। কিন্তু তারা তা নেয় নি।

সাথে সাথে যারা অনুমতি ছাড়াই সেখানে কার্যক্রম চালাচ্ছে তাদের কার্যক্রমও বন্ধ করতে বলা হয়েছে।

গত ২৫ আগস্ট মিয়ানমারে সেনাদের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরুর পর এ পর্যন্ত প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। তাদের মধ্যে জরুরি সেবা ও ত্রাণ দিচ্ছে বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এ তিনটি প্রতিষ্ঠানও ত্রাণ কার্যক্রম চালাচ্ছিল রোহিঙ্গা ক্যাম্পে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ