বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বিশ্ববিদ্যালয় থেকে হিন্দু-মুসলিম শব্দ বাদ দেয়ার প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ধর্মনিপেক্ষতার অজুহাতে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নাম থেকে হিন্দু এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যায় থেকে মুসলিম শব্দ বাদ দেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্যানেল।

ভারতের ১০টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অনিয়ম তদন্তের জন্য গঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাঁচটি বিশেষ অডিট প্যানেলের একটি এ প্রস্তাব করেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্যানেল তাদের লিখিত প্রতিবেদনে বলেছে, ধর্মনিরপেক্ষ ভারতে এ ধরনের দুটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের নামে ‘হিন্দু’ ও ‘মুসলিম’ শব্দ দুটি বাঞ্ছনীয় নয়।

কমিটি ‘হিন্দু’ ও ‘মুসলিম’ শব্দ দুটি বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে। কমিটি বলেছে, শুধু ‘বেনারস বিশ্ববিদ্যালয়’ ও ‘আলিগড় বিশ্ববিদ্যালয়’—এই নাম রাখা যেতে পারে।

পাশাপাশি কমিটি এ কথাও বলেছে, প্রয়োজনে দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের নাম দেওয়া যেতে পারে।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান। আর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মদনমোহন মালব্য।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯১৬ সালে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্যানেলের প্রতিবেদন প্রকাশের পর ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, বিশ্ববিদ্যালয় দুটির নাম বদলের কোনো চিন্তাভাবনা সরকারের নেই।

প্রকাশ জাভড়েকর বলেন, ‘বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় অত্যন্ত পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। আমরা নাম বদলের কোনো চিন্তা করছি না। বরং বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ