বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

সম্প্রীতি; মহররমের টাকায় হিন্দু রোগীর চিকিৎসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুসলিমরা বরাবরই বৈষম্যের শিকার হলেও উদারতার পরিচয়ই দিয়ে আসছেন। এবার পশ্চিমবঙ্গের কিছু মুসলমান সম্প্রীতির এক দৃষ্টান্ত তৈরি করেছেন। আর সেটি নিয়ে মিডিয়া প্রশংসাবাণে ভাসছে।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, মহররমের মিছিলের জন্য তোলা চাঁদা তারা ব্যয় করছেন ক্যান্সার আক্রান্ত এক হিন্দুর চিকিৎসায়। আবার মসজিদের ইমামকে দিয়েও এলাকার মানুষের কাছে চিকিৎসার জন্য আরো বেশি চাঁদা জোগাড়ের ব্যবস্থা করেছেন তারা।

বিশ্লেষকরা অবশ্য বলছেন, এটাই পশ্চিমবঙ্গের সত্যিকারের সম্প্রীতির ছবি যেটা কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে বদল করে দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে।

পশ্চিম মেদিনীপুর জেলার বড় শহর খড়গপুরের পুরাতন বাজার এলাকায় প্রতি বছরই বড় করে মহররমের মিছিল বের হয়। এবছরও এলাকার সমাজ সংঘ ক্লাব মিছিলের প্রস্তুতি নিয়েছিল, চাঁদা তোলাও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তার মধ্যেই খবর পাওয়া যায় এলাকারই বছর পঁয়ত্রিশের যুবক আবির ভুঁইয়া ক্যান্সারে আক্রান্ত-তার চিকিৎসা চলছে কলকাতায়।

একটি ছোট মোবাইল রিচার্জ করার দোকান চালান আবির। তার দেখাশোনা করার মতোও কেউ নেই পরিবারে। সেই খবর পেয়েই ক্লাব কর্মকর্তারা সিদ্ধান্ত নেন এবছর না হয় মিছিল বন্ধই থাকল- আগে একজন মানুষকে বাঁচানোর তো চেষ্টা করা যাক।

এমন চিন্তা করে সবাই এক হয়ে সিদ্ধান্ত নিলেন ওই রোগীকে তারা বাঁচাবেন। যাতেই লুকিয়ে আছে প্রকৃত মহত্ম।

মাস্তানতন্ত্র জিন্দাবাদ, নিয়মনীতি মুরদাবাদ-১


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ