বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনের দাবি খেলাফত আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে সংসদের সংরক্ষিত মহিলা আসন বিলুপ্তি, ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ ৩৮ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

এ সময় রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বাধ্যবাধকতার ধারাটিরও বিলুপ্তি দাবি করে দলটি।

সোমবার (২ অক্টোবর) বিকালে ইসি কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

দলের চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।

সংলাপে ৩৮ দফা প্রস্তাবনায় অন্যান্য উল্লেখযোগ্য প্রস্তাবনার মধ্যে রয়েছে— তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান, ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন, নির্বাচনের সময় জনপ্রশাসন ও স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কমিশনের হাতে হস্তান্তর, ইভিএম চালু না করা, সংসদ ভেঙে দিয়ে নির্বাচন অনুষ্ঠান, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান বাতিল করে একক প্রার্থী হলে পুনঃনির্বাচনের বিধান করা, প্রবাসীদের ভোটদানের সুযোগ চালু করা, রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত শিথিল করার পাশাপাশি কুরআন-সুন্নাহের সঙ্গে সাংর্ঘষিক কোনও শর্ত আরোপ না করা ইত্যাদি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ