বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

রোহিঙ্গাদের ফেরাতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে মিয়ানমার। সোমবার পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতরের মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ে এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের কাছে আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক চুক্তির খসড়াও হস্তান্তর করেছে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সফরে যাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহিদুল হক, বিজিবি ডিজি আবুল হোসেন ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাম্প্রতিক রোহিঙ্গা সংকট সমাধানে প্রথম থেকেই মিয়ানমারকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছিল বাংলাদেশ। এ ইস্যুতে দেশটির প্রতিনিধিদলকে ঢাকা সফরের আহ্বানও জানানো হয়। সোমবার অং সান সু চির দফতরবিষয়ক মন্ত্রী সোয়ে এর সঙ্গে বৈঠক করল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাতিসংঘের হিসাবে গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এর আগে থেকেই প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে বাস করছে।

রোহিঙ্গা সমস্যার সমাধানে কূটনৈতিক প্রচেষ্টাকেই গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইনে বাস করা এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার জন্য একটি স্থায়ী সমাধান চাচ্ছে বাংলাদেশ।