বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

রোহিঙ্গাদের জন্য মসজিদ নির্মাণ করছে ছাত্রলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য মসজিদ করছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন মসজিদ নির্মাণের কাজ উদ্বোধন করেছেন।

আজ সোমবার সকালে নির্মাণ কাজ উদ্বোধন করেন তিনি।

জেলার বালুখালী ও কুতুপাংল রোহিঙ্গা ক্যাম্পের মধ্যখানে টিভি স্টেশন এলাকায় অস্থায়ী ভিত্তিতে এই মসজিদ নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। বাঁশের বেড়া ও টিনের চালদিয়ে এই মসজিদ নির্মাণ করা হচ্ছে।

এ সময় ছাত্রলীগের সাধারন সম্পাদকের সঙ্গে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন, জেলা ছাত্রলীগে সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসেন তানিম, নগর ছাত্রলীগ নেতা বাচ্চুসহ স্থানীয় নেতা-কর্মীরা।

ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ রোহিঙ্গা শরাণার্থীদের সেবায় প্রথম থেকেই নিয়োজিত আছে। একটি মনিটরিং সেল খোলা হয়েছে। রোহিঙ্গাদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তাদের স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে কাজ করা হচ্ছে।

আর যেহেতু রোহিঙ্গা শরণার্থীদের বেশিরভাগই মুসলমান তাই তাদের নামাযের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে অস্থায়ী মসজিদ নির্মাণ করে দিচ্ছে ছাত্রলীগ।

রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত না যাওয়া পর্যন্ত ছাত্রলীগ তাদের পাশে থাকবে বলেও জানান এস এম জাকির হোসাইন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ