বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ শাখার সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ এর রিয়াদ সফর উপলক্ষে রিয়াদ মহানগরী শাখার উদ্যোগে ২৮ সেপ্টেম্বর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও রিয়াদ শাখার সভাপতি মাওলানা মাওলানা হোসাইন হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রিয়াদ শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ হোসাইন, সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, সহকারী দফতর সম্পাদক মাওলানা জমির উদ্দীন, নির্বাহী সদস্য মাওলানা জালালুদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেছেন, দ্বীনের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ ও কুরবানীর নাজরানা পেশ করতে সকল অবস্থায় প্রস্তুত থাকতে হবে। বাতিল শক্তির মোকাবিলায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

আরাকানসহ বিশ্ব ব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, আজ খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলে ইসলাম বিদ্ধেষী শক্তি মুসলমানদের উপর এভাবে হত্যা ও নির্যাতন করার সাহস পেত না। কোন কারণে বিশ্বের কোথাও মুসলমানদের উপর জুলুম নির্যাতন হলে খেলাফত রাষ্ট্রের প্রধান আমীর তাদের বিরুদ্ধে সকল শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলে নির্যাতিত মজলুম মুসলমানদের সাহায্য করতেন।

মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তির নাম হচ্ছে খেলাফত ব্যাবস্থা। তাই আসুন আল্লাহ জমিনে আল্লাহ খেলাফত প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ চালিয়ে যাই। তিনি মজলুম রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ