বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫ হাজার জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর সংখ্যা কমলেও উল্লেখযোগ্য হারে সচেতনতা বাড়ে বলে মনে করছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

আজ ২০১৬ সালের রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয় সড়ক দুর্ঘটনায় ২০১৬ সালে সারাদেশে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৩ জন। এ সময় দুর্ঘটনা ঘটেছে ২৩৪৭টি।

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে নিসচার কর্মসূচি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্যে নিসচার চেয়ারম্যান ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ২৪ বছর আগে দেশের জনসংখ্যা ছিল ১ কোটি। সে সময় গাড়ি ও সড়কের সংখ্যা ছিল অনেক কম। কিন্তু সড়ক দুর্ঘটনা ও হতাহতের পরিমাণ ছিল বেশি। তখন সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রতিবছর গড়ে ১০-১২ হাজারের ওপরে ছিল। আহতের সংখ্যা ছিল গড়ে ২৫ থেকে ৩০ হাজার।

তিনি বলেন, আজ দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। গাড়ির সংখ্যা ৩০ লাখ। সড়কের পরিধি অনেক বেড়েছে। সে তুলনায় সড়ক দুর্ঘটনা, নিহত ও আহতের সংখ্যা অনেক কমে এসেছে। তবে সড়ক দুর্ঘটনারোধে দেশের জনগণের মধ্যে সচেতনতা তেমনভাবে বাড়েনি। সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে নেওয়া কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করায় সড়ক দুর্ঘটনা অনেকাংশ কমে এসেছে।

 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচার মহাসচিব শামীম আলম দ্বিপেন, যুগ্ম-মহাসচিব সাদেক হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ