বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সারাদেশে আগস্টে ১৪৩টি হত্যাকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) জানিয়েছেন, গত আগস্ট মাসে সারাদেশে ১৪৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন এ তথ্য জানায়।

এই হত্যাকাণ্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিশন।

মানবাধিকার কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে আগস্ট মাসে গড়ে প্রতিদিন হত্যাকাণ্ড ঘটে প্রায় ৪ দশমিক ৬১ জন।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়, ১৪৩টি হত্যার মধ্যে যৌতুকের কারণে ৪ জনকে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় হত্যা করা হয়েছে ১৮ জনকে। আর সামাজিক সহিংসতায় হত্যা ৪৯ জন।

এছাড়া রাজনৈতিক কারণে হত্যা ৪ জন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হত্যা ৭ জন, চিকিৎসকের অবহেলায় মৃত্যু ৪ জন, অপহরণের পর হত্যা ৭ জন, গুপ্তহত্যা ৪ জন, রহস্যজনক মৃত্যু ৪১ জন ও ধর্ষণের পর ৫ জনকে হত্যা করা হয়েছে।

এছাড়া জুলাই মাসে ধর্ষণ ৫৪, যৌন নির্যাতন ১১, যৌতুক নির্যাতন নয়, এসিড নিক্ষেপ একজন ও পাঁচজন সাংবাদিক নির্যাতনের শিকার হন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ