বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

কূটনৈতিকভাবে এতিম সরকার রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না: খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি সরকার কূটনৈতিকভাবে এতিম বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সরকার ‘কূটনৈতিকভাবে এতিম’  বলেই রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সমর্থন লাভে ব্যর্থ  হচ্ছে।

শনিবার  জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দলের স্থায়ী কমিটির আ স ম হান্নান শাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদের আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, যখন চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিলেন, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আকাশচুম্বি। প্রধানমন্ত্রী এরপর ভারত সফর করে ফিরে এসে কিছু না পেয়েও বললেন, আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক হিমালয়ের মতো উচ্চতর। আজকে যখন রোহিঙ্গা সমস্যা হল, তখন বাংলাদেশের পক্ষে চীনও নেই, বাংলাদেশের পক্ষে ভারতও নেই।

রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় নিরাশা প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা নিপীড়ন বন্ধ করে বাংলাদেশ থেকে শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন মোশাররফ।

স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের পরিচালনায় আলোচনা সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, অবসরপ্রাপ্ত কর্নেল এম এ লতিফ, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, মিজানুর রহমান, যুবদলের সাইফুল ইসলাম নিরব, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের আকরামুল হাসান, গাজীপুর জেলা সাধারণ সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, প্রয়াত হান্নান শাহর ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান বক্তব্য রাখেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ