বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ৮ম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর ‘৮ম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড’ ইন্টা. কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে।

তানযীমুল উম্মাহ’র দেশব্যাপী শাখাসমূহের ২৯৩ জন শিক্ষার্থীকে কুরআন হিফয সমাপন উপলক্ষে এই প্রোগ্রামে তাদের বাবা-মাসহ সংবর্ধনা দেওয়া হয়।

এই প্রোগ্রামে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক বিচারপতি মো. আবদুর রউফ, সাইয়েদ কামাল উদ্দীন জাফরী ও কবি রুহুল আমিন খান।

মেহমানবৃন্দ কুরআনের হাফিযদের সম্মাননা জানানোর এই চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, তানযীমুল উম্মাহ’র মতো প্রতিষ্ঠান বারাবর সারাবিশ্বে হিফয প্রতিযোগিতায় প্রথম হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

বাংলাদেশের প্রখ্যাত সব উলামায়ে কেরামের পাশাপাশি মেহমান হিসেবে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব প্রফেসর ড. এ বি এম হিযবুল্লাহ, ড. হাসান মুহাম্মদ মুঈনুদ্দীন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতী মুহিবুল্লাহিল বাকী আন-নদভী, মিসবাহুল উলূম কামিল মাদরাসার প্রিন্সিপাল মুহাম্মাদ শাহজাহান মাদানী, প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

সকালে শুরু হয়ে দিনব্যাপী চলমান এ মনোমুগ্ধকর অনুষ্ঠানে শিশুদের কন্ঠে তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, দেশাত্মবোধক গান ইত্যাদি পরিবেশনা উপস্থিত সবাইকে মোহিত করে।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেমনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল এর সভাপতিত্বে এ প্রোগ্রামে তানযীমুল উম্মাহ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান শাহ মু. ওলিউর রহমান চিশতী, আবুল বোরহান ও মুহাম্মাদ আবদুল আলীম, সিনিয়র ডিরেক্টর আ. ন. মু রাশিদুল ইসলাম, মুহাম্মাদ আসলাম মিয়া, ডিরেক্টর নুরুল আবছার ভুঁইয়া, আ.খ.ম মাসুম বিল্লাহসহ অন্যান্য অভিভাবক, সুধীগণ উপস্থিত ছিলেন।

আভিজাত্য ও দীনি সংমিশ্রণে পথ চলছে তানজীমুল উম্মাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ