মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন সৌদি নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : এবার প্রথম বারের মতো গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন সৌদি আরবের নারীরা। এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন সৌদি বাদশাহ সালমান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ খবর দিচ্ছে।

দীর্ঘদিন যাবত সৌদি নারীদের জন্য গাড়ি চালানোর অনুমতি না থাকার ফলে দিন দিন ক্ষোভ বাড়ছিল স্যোশাল মিডিয়ায়। সেই প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে নতুন করে ভাবে সৌদি সরকার। দেশটির শীর্ষ ধর্মীয় নেতাদের কাউন্সিলের  সঙ্গে আলোচনা-পর্যালোচনার এক পর্যাযে তাদের অধিকাংশ সদস্যদের সমর্থন পেয়ে এই পদক্ষেপ নেয় সৌদি সরকার।

সৌদি আরবের চরম রক্ষণশীল সমাজে গাড়ি চালানো নিষিদ্ধ ছিল সূচনালগ্ন থেকেই। গাড়ি চালানোর অভিযোগে অনেক নারীকে কারাগারেও যেতে হয়েছে। তবে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার দাবিতে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সোচ্চার ছিল।

সৌদি সরকারের নতুন এই উদ্যোগকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নাওর্ট বলেন, "আমি মনে করি সেদেশের জন্য এটি সঠিক দিক-নিদের্শনার মহান পদক্ষেপ। তারা যে এ ধরনের উদ্যোগ নিচ্ছে সেজন্য আমরা উচ্ছ্বসিত। আমি মনে করি এটি খুবই ইতিবাচক লক্ষণ"।

সৌদি প্রেস এজেন্সির খবরে জানানো হয়েছে রাজকীয় এই ডিক্রি মোতাবেক নারী ও পুরুষ উভয়ের জন্যই গাড়ির ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে। তবে ২০১৮ সালের জুন মাস থেকে তা কার্যকর হবে।

যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি তবে এই রাজকীয় আদেশে বলা হয়, প্রয়োজনীয় শরীয়াহ মানদণ্ড অনুসরণ করেই এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

সূত্র : আরাবি 21


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ