বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বিশ্বব্যাংকের কাছে ২৫০ মিলিয়ন ডলার সাহায্য চেয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবায় বিশ্বব্যাংকের কাছে ২৫০ মিলিয়ন ডলার সাহায্য চেয়েছে বাংলাদেশ

সচিবালয়ে দুর্যোগ ও মহামারী মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি এবং বিশ্বব্যাংকের সহায়তা বিষয়ে এক সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অতীতে যেভাবে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সফল হয়েছে, তেমনি এবারও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সহায়তা কাজেও সফল হবে। তিনি বলেন, মহামারী ও দুর্যোগ মোকাবিলায় বিশ্বের যে ৭৫টি দেশকে বিশ্বব্যাংক সহযোগিতা করার জন্য তালিকাভুক্ত করেছে বাংলাদেশ তাদের অন্যতম।

তিনি বলেন, দক্ষ জনবল সৃষ্টি, উন্নতমানের ল্যাবরেটরি স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যবেক্ষণ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, প্রশিক্ষণের মান বৃদ্ধি ও যন্ত্রপাতির আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশকে সব ধরনের মহামারী ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করে তুলতে সরকার উদ্যোগ নিচ্ছে।

এ সময় তিনি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিকিৎসা সহায়তা কার্যক্রমে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ