বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দেশে ফিরলেন প্রধান বিচারপতি এস কে সিনহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কানাডা ও জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।

শনিবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জাপান থেকে দেশে ফেরেন।

জানা গেছে, অসুস্থ মেয়েকে দেখতে কানাডায় যান প্রধান বিচারপতি। সেখানে এক সপ্তাহ অবস্থান করেন।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে তিনি ১৮ সেপ্টেম্বর কানাডা থেকে জাপান যান। দেশটির রাজধানী টোকিওতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে এসকে সিনহাকে আমন্ত্রণ জানিয়েছিলেন জাপানের প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতির একান্ত সচিব অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রধান বিচারপতির অবর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে তার দায়িত্ব পালন করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ