বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গা মুসলিমদের মানবিক সাহায্য ও আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল ও সাহসিকতার প্রসংশা করেন।

আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজের এক সমাবেশে এ মন্তব্য করেন।

কলেজের নবীনবরণ, কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বহুতল ভবন উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, মায়ানমারের সুচি সরকার রোহিঙ্গাদের জাতিগতভাবে নিশ্চিহ্ন করার যে সামরিক অভিযান চালাচ্ছে তা মানবতা বিরোধী অপরাধ। বাংলাদেশের মানুষ দেশ হারানোর ব্যথা অনুভব করতে পারে। ১৯৭১ এ পাকিস্তানি হানাদারদের পৈশাচিক ভাবে বাঙালি নিধন আমরা ভুলিনি।

কসবা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি এ কে এম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী প্রমুখ বক্তব্য রাখেন।

মন্ত্রী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ