বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

দাবানলের ওরিয়েন্টশন প্রোগ্রাম সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর এ বছরের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম সম্পন্ন। দাবানলে প্রধান পরিচালক সুর সম্রাট উস্তাদ আনিস আনসারীর সভাপতিত্বে বিশিষ্ট আবৃত্তিকার ও উপস্থাপক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আজ (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে নতুন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালার উদ্বোধন করেন দাবানলের নির্বাহী পরিচালক বিশিষ্ট ‍সুরকার ও গীতিকার কাউসার আহমদ সোহাইল ।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ জাতীয় সাংস্কৃতিক ফোরাম (জাসাফ) এর সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাংস্কৃতিক কাজগুলো এক জায়গা সীমাবদ্ধ এখন আর নেই বিধায় র্সবস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, আরাকানের অবস্থা দেখে জাতিসংঘ কিছু করছে না শুধু বিবৃতি দিচ্ছে কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করছে না তারা। অতিসত্তর শান্তি কমিশন গঠন করে মিয়ানমারের জালেম সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাবানলের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যাংকার শহীদুল ইসলাম ইউনুস, খেলাফত মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, জাসাফের সহ-সভাপতি ও দাবানলে সাবেক পরিচালক সুরকার ও গীতিকার কবি শামসুল করীম খোকন, জাসাফের সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান, দাবানলের সাবেক পরিচালক অধ্যাপক আনিসুর রহমান শিপলু,দাবানলের সাবেক পরিচালক সুরকার ও গীতিকার এম কামরুজ্জামান, প্রধান সংগীত পরিচালক দেলোয়ার হোসাইন, সাইফুল্লাহ সাহাল, গীতিকার মাফুজুর রহমান মাহমুদ, রাকিবুল হাসানআনসারী প্রমুখ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ