বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইউরোপের ৪০ ভাগ মুসলমান বৈষম্যের শিকার: ইইউ জরিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ : ইউরোপের মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ বাড়ছে এবং প্রতি পাঁচ জনের মধ্যে দুই জন অর্থাৎ ৪০ শতাংশ মুসলমান বৈষম্যের শিকার হচ্ছেন। চাকরি, বাড়ি ভাড়া , স্বাস্থসেবা গ্রহণ, শিক্ষার মতো মৌলিক ও সরকারি সেবা নেয়ার ক্ষেত্রেও ইউরোপের মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছেন।

বার্তা সংস্থা দ্যা গার্ডিয়ান ইউর  ্একটি মৌলিক অধিকার সংস্থার বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়,  সংস্থাটি একটি মতামত জরিপে চালায় এবং জরিপে এসব তথ্য উঠে আসে। জরিপে অংশগ্রহণকারী ৩০ শতাংশ জানিয়েছেন গত ১২ মাসে তারা অপমানসূচক আচরণ বা গালাগালির মুখে পড়েছে। আর ২ শতাংশ তাদের গায়ে হাত তোলা হয়েছে বলে স্বীকার করেছেন।

২০১৫ সালের শেষ থেকে ২০১৬ সালের গোড়ার দিক পর্যন্ত এটি চালানো হয়। ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন এবং ব্রিটেনসহ ১৫ ইউরোপীয় দেশের সাড়ে ১০ হাজার মুসলমানের ওপর এ জরিপ চালানো হয়। ২০০৮ সালে চালানো মতামত জরিপে ইউরোপীয় দেশগুলোতে মতামত জরিপের যে চিত্র পাওয়া গিয়েছিল এ জরিপে তার চেয়ে সাত শতাংশ বেড়েছে বলে ধরা পড়েছে।

হিজাব ও ইসলামী শালীন পোশাক পরা মুসলমান নারীদের ৪০ শতাংশ বলেছেন, চাকরির আবেদন করার সময়ে তারা বৈষম্যের শিকার হয়েছে। আর ৩০ শতাংশ নারী বলেছেন, তারা অপদস্থ হয়েছে। কটু মন্তব্য বা বাজে ভঙ্গি করে তাদের অপদস্থ করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ