বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শাহপরীর দ্বীপে ইসলামী আন্দোলনের ৩ লঙ্গরখানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গা মুসলিমদের জন্য ৩টি লঙ্গরখানা খুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দ্বীপের নবাগত রোহিঙ্গাদের মাঝে খাবার বিতরণ করছে লঙ্গরখানাগুলো। প্রতিদিন প্রায় সাতশো মানুষের মাঝে খাবার বিতরণ করছে তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মুফতি দেলোয়ার হোসেন সাকি আওয়ার ইসলামকে বলেন, ‘আমরা শাহপরীর দ্বীপে ৩টি লঙ্গরখানা স্থাপন করেছি। প্রতিদিন গরু জবাই করে রোহিঙ্গাদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, আমরা শাহপরীর দ্বীপে আগত রোহিঙ্গাদের প্রথমেই পানি, শষা ও শুষ্ক খাবার তাদের প্রদান দিচ্ছি। এরপর আমাদের লঙ্গরখানায় তাদের দু’বেলা খাবারের ব্যবস্থা করছি। প্রতিদিন প্রায় সাতশো জনকে খাবার দেয়া হচ্ছে।’

লঙ্গরখানার জন্য শাহপরীর দ্বীপ কেনো বেছে নিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন কারণে শাহপরীর দ্বীপ হয়ে রোহিঙ্গারা বেশি আসছে। তারা ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে আসছে। এখান থেকে সরকারি ক্যাম্প অনেক দূরে। না খেয়ে এতোটা দূর পর্যন্ত যাওয়া তাদের পক্ষে কঠিন। তাই আমরা এখানে লঙ্গরখানা খুলেছি।’

‘নবাগতদের এখানে দুয়েকদিন রাখার পর আমরা নিজস্ব ব্যবস্থাপনায় তাদেরকে সরকারি ক্যাম্পে পৌঁছে দিবো। রোহিঙ্গা ঢল না থামা পর্যন্ত এ সেবা চলবে।’ তিনি যোগ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ