বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

টেকনাফমুখী রোডমার্চের ব্যাপক প্রস্তুতি; সিলেট থেকে দুইশতাধিক গাড়ি ছাড়বে কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
আওয়ার ইসলাম

মিয়ানমারের মুসলিম গণহত্যার বিরুদ্ধে জেগে উঠেছে পুরো বাংলাদেশ। বাংলাদেশের সর্বদল ও মতের মানুষ এ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করে আসছে।

গত ২৪ আগস্ট মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন সংগঠন তার প্রতিবাদ সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এদের অধিকাংশই ইসলামি দল।

কোনো কোনো ইসলামি দলে দেখা দিয়েছে ব্যতিক্রম উদ্যোগও। তারা দলীয় ব্যানার ছেড়ে সামাজিক সংগঠনের ব্যানার বেছে নিয়েছেন মানবিক এ আন্দোলনের জন্য। এমনি একটি উদ্যোগ হিউম্যানিটি ফর রোহিঙ্গা। সংগঠনটি রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আগামীকাল সিলেট থেকে মিয়ানমার অভিমুখে রোডমার্চ করবে।

সংগঠন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে রোডমার্চের ৯৫ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মিলেছে প্রাশসনের অনুমতিও। সবকিছু ঠিক থাকলে, আগামীকাল সকাল ১০ টায় সিলেট থেকে দুই শতাধিক গাড়ি নিয়ে শুরু হবে রোডমার্চ।

হবিগঞ্জ ও বি-বাড়িয়ার দারুল আরকামে দুটি সমাবেশ করে ফেনীতে রাত্রীযাপন। ফেনী থেকে শুক্রবার আবার মিয়ানমার অভিমুখে শুরু হবে আবার রোডমার্চ। দুই শতাধিক গাড়ি নিয়ে রোডমার্চ শুরু হলেও শেষ পর্যন্ত তাতে হাজারের উপর গাড়ি যুক্ত হবে বলে আশা করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

হিউম্যানিটি ফর রোহিঙ্গার উদ্যোক্ততা সুনামগঞ্জের সাবেক সাংসদ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।

তার কাছে জানতে চেয়েছিলাম নতুন এ উদ্যোগের লক্ষ্য কী? তিনি বলেন, ‘হিউম্যানিটি ফর রোহিঙ্গা মিয়ানমারের নিপীড়িত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠির স্বার্থরক্ষার জন্য করা হয়েছে। আমরা দেশে ও দেশের বাইরে এই ব্যানারে জনমত গড়ে তোলার জন্য কাজ করবো। রোহিঙ্গা সমস্যার সমাধান না হওয়ার পর্যন্ত হিউম্যানিটি ফর রোহিঙ্গা কাজ করে যাবে।’

সংগঠনের এই মুহূর্তের লক্ষ্য হলো, রোডমার্চই। এটার পর রোহিঙ্গাদের স্বার্থ নিয়ে আরও দীর্ঘ মেয়াদী কাজ করার ইচ্ছে আছে বলেন জানান চেয়ারম্যান শাহীনূর পাশা চৌধুরী।

দলীয় ব্যানার থাকার পরও কেন ভিন্ন কিছু করার প্à