বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

রোহিঙ্গাদের অবস্থা দেখে কেয়ামতের বিভীষিকার কথা মনে পড়ে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমার সরকারের অত্যাচার ও নিপীড়নের শিকার হয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা। তাদের সহযোগিতা দেশের নানা প্রান্ত থেকে আলেমগণ ছুটে যাচ্ছেন। উপমহাদেশের প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর ছেলে, জামিয়া রাহমানিয়া’র মুহাদ্দিস মাওলানা মামুনুল হকও ছুটে গিয়েছিলেন অসহায় মানুষের পাশে। তারুণ্যের অনুপ্রেরণা এ আলেম তার অভিজ্ঞতার কথা বলেছেন আওয়ার ইসলামের সঙ্গে। কথোপকথনে তার সঙ্গে ছিলেন আতাউর রহমান খসরু।

আওয়ার ইসলাম : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সরেজমিনে দেখে এসেছেন আপনি। সার্বিক পরিস্থিতি এখন কেমন?

মাওলানা মামুনুল হক : সার্বিক পরিস্থিতি অত্যন্ত হৃদয়বিদারক। সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখলে কেয়ামতের বিভীষিকার বিবরণ যেনো চোখের সামনে ভেসে ওঠে। তাদের অনুভব ও অনুভূতি শক্তি লোপ পেয়েছে। দুঃখ-যাতনা অনুভব করার শক্তিও তাদের নেই। এমনকি শিশুরাও শোকে পাথর হয়ে গেছে। তারাও কান্না করছে না।

আওয়ার ইসলাম : এবার মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের মধ্যে নারী ও শিশুই বেশি। পুরুষের সংখ্যা খুব কম। তারা আসছে না কেনো?

মাওলানা মামুনুল হক : এর একটি কারণ, অনেক পুরুষই শহিদ হয়েছেন। এবার পুরুষদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অনেক রোহিঙ্গা শরণার্থী বলছেন। আরেকটা কারণ হলো, আরাকানের কোনো কোনো জায়গা থেকে বাংলাদেশের সীমান্তে আসতে প্রায় দশ-পনের দিন সময় লাগে। নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এতো দীর্ঘ পথ পারি দিয়ে আসা পুরুষের পক্ষে কঠিন। এ কারণেও হয়তো তারা আসতে পারছে না। আত্মগোপন করে আছেন।

আওয়ার ইসলাম : রোহিঙ্গাদের সহযোগিতায় দেশের সর্বস্তরের মানুষের মধ্যে সাড়া পড়েছে। মানুষের আবেগ ও সরকারের ভূমিকার মধ্যে মিল-অমিল কতোটুকু?

[caption id="attachment_50635" align="aligncenter" width="500"] রোহিঙ্গাদের সহযোগিতায় ছুটে চলা ...[/caption]

মাওলানা মামুনুল হক : না, মোটেই মিল নেই। রোহিঙ্গাদের বাস্তব অবস্থা ও জনগণের আবেগ-অনুভূতির সঙ্গে সরকারের ভূমিকা নেহায়েত বেমানান। স্থানীয়ভাবে যে কাজগুলো হচ্ছে তাতে সরকার, স্থানীয় জনপ্রতিনিধিদের চেয়ে মসজিদ, মাদরাসা ও আলেমদের ভূমিকা জোরালো। বড় রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকাও উল্লেখযà§