বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

শক্তিধর রাষ্ট্রগুলো পৃথিবীকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে বসবাস করা দুঃসহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শক্তিধর রাষ্ট্রগুলো পৃথিবীকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে বসবাস করা দুঃসহ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

শনিবার রাজধানীর বনভবনে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আনোয়ার হোসেন মঞ্জু বর্তমান বিশ্বের সংকটপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর যে ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে বিভিন্ন শক্তিধর দেশের নীতির কারণে। ইরাক, সিরিয়া, আফগানিস্তানে মানুষ মানবেতর জীবন যাপন করছে। নির্যাতনের কারণে রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। কোনো কোনো মহল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলছে, বাংলাদেশ কঠিন সংকটের মধ্যে পড়বে। কিন্তু তারা কেউ রোহিঙ্গাদের ফেরত নেয়ার কথা বলছে না।

তিনি বলেন, একটি সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে জাতিসংঘ গঠন করা হয়েছিল। কথা ছিল সেখানে উন্নত, অনুন্নত, ধনী, গরিব সব রাষ্ট্রের প্রতিনিধিরা তাদের কথা বলতে পারবে।

কিন্তু নিরাপত্তা পরিষদ গঠন করে জাতিসংঘের মূল শক্তিকে নষ্ট করা হয়েছে। যার ফলে কোনো কোনো রাষ্ট্র জাতিসংঘকে পাশ কাটিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। উন্নয়নশীল দেশগুলো এর ফল ভোগ করছে।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এ অবস্থার মধ্যেও আমরা সুন্দর পৃথিবী এবং সুন্দর জীবন কল্পনা করছি। কবির সে বানী মানবের তরে মাটির পৃথিবী, দানবের তরে নয়-মন্ত্রকে সামনে রখে আমরা এগিয়ে যাবার চেষ্টা করছি। অনুষ্ঠান শেষে বিশ্ব ওজোনে দিবস, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ