আরবি থেকে অনুবাদ করেছেন
ইমরান আনোয়ার
মিয়ানমারের আরাকানে মুসলিমদের বিরুদ্ধে চালানো গণহত্যার বিপক্ষে এক ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন মিশরের গ্র্যান্ড ইমাম, শাইখুল আযহার ডক্টর আহমাদ আত তায়্যিব। বক্তব্যে তিনি রোহিঙ্গাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি এ গণহত্যার বিচারেরও আশাপ্রকাশ করেছেন। পড়ুন তার পুরো ভাষণ...
বিসমিল্লাহির রহমানির রহিম। আল আযহার-এর পক্ষ থেকে পাঠ করছি। বিগত কয়েকদিনে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভীতিজনক ও আতঙ্কজনক ছবি বিশ্ববাসী প্রত্যক্ষ করছে। এগুলো সব হত্যাকাণ্ড, নির্যাতন, ঘরবাড়ি থেকে বিতারণ করা, অগ্নিসংযোগ ও গণহত্যার ছবি; এবং পৈশাচিকতার প্রতিরূপ; যার বলি হয়েছে শত শত নারী, শিশু, যুবক ও বৃদ্ধ। তারা সবাই মিয়ানমারের রাখাইন অঞ্চলে অবরুদ্ধ হয়ে আছে। সেখানকার শাসকবর্গ নিষ্ঠুর ও বর্বর আচরণের মাধ্যমে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে; মানবেতিহাস যে নৃশংসতা ইতিপূর্বে দেখেনি।
তাদের কেউ কেউ দীর্ঘ পথচলার ক্লান্তিতে, ক্ষুধার তারণায়, তৃষ্ণায়, এবং প্রখর সূর্যতাপে মৃত্যুবরণ করেছে। কেউ আবার সমুদ্রপথে পালিয়ে যাবার সময় ডুবে মারা গেছে। বিশ্বসম্প্রদায়ের বিবেক যদি না মরে যেত, নেতাগণ বোবা না হতেন; এবং সাথে সাথে সকল মানবীয় বৈশিষ্ট্য আজ ধ্বংস না হলে এই বর্বর ও অমানবিক ঘটনাগুলো ঘটত না।
সকল ন্যায়নীতি, স্বাধীনতা ও মানবাধিকারের আওয়াজ নিশ্চুপ হয়ে গেছে, এ নিরবতা কবরের নিস্তব্ধতার মত! যে কোনো জাতির মানবাধিকার, নিরাপত্তা ও পৃথিবীতে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য যে সকল আন্তর্জাতিক চুক্তি রয়েছে এর সবগুলোই আজ কলাপাতার মত মূল্যহীন। বরং এমন মিথ্যায় রূপান্তরিত হয়েছে, যে কালি দিয়ে সেগুলো লেখা হয়েছে সেটারও সমতুল্য তা নয়।
বর্তমানে মুসলিম রোহিঙ্গাদের সঙ্গে যা করা হচ্ছে তাতে শুধু নিন্দা জানিয়েই ক্ষান্ত হওয়া যাচ্ছে না, বরং যে কসাই পদ্ধতিতে গণহত্যা চালানো হচ্ছে তা সবাইকে জঙ্গলের হিংস্র প্রাণীদের কথা মনে করিয়ে দেয়।
আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো মায়ানমারের সরকার ও সামরিক বাহিনীর হাত থেকে অসহায় মুসলিমদের রক্ষা করতে দ্বিধাজড়িত পদক্ষেপ নিচ্ছে, সেগুলো কেবলই লোকদেখানো এবং সময়ের অপচয় মাত্র।
আমরা নিশ্চিতভাবেই বলতে পারি, এই নাগরিকেরা ইহà