বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মালয়েশিয়ার দারুল কুরআন হিফজ মাদরাসায় আগুন; নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: মালয়েশিয়ার কুয়ালালামপুরে দারুল কুরআন ইত্তেফাকিয়া নামের একটি মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫.৪০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২৩ জনই শিক্ষার্থী। বাকি দুজন মাদরাসার ওয়ার্ডেন।

কিভাবে মাদরাসাটিতে আগুন লাগে তা তাৎক্ষণিকভানা জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বিষয়টি তদন্ত করছেন বলে জানা গেছে।

কুয়ালালামপুর ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন দ্রাহমান ধারণা করছেন, অতিরিক্ত ধোয়া ও ভবনে আটকা পড়ে এরা নিহত হতে পারে।

তিনি বলেন, আমার কাছে মনে হয় এটা গত ২০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ দুর্ঘটনা। আমরা আগুনের প্রকৃত কারণ অনুসন্ধান করছি।

Malaysia Tahfiz School

ভয়ঙ্কর এ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৭ শিক্ষার্থী। স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। এছাড়া ১১ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।

দারুল কুরআন ইত্তেফাকিয়া একটি আবাসিক হিফজ মাদরাসা। যেখানে কুরআনে কারিম মুখস্ত করানো হয়। এখানে সাধারণ ৫ থেকে ১৮ বছর বয়সীরাই ভর্তি হত।

এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক গভীর সমবেতনা প্রকাশ করেছেন।

সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস