বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ত্রাণের ট্রাক আটকে দিয়ে সরকার নিজের মুখোশ উন্মোচন করেছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গাদের জন্য বিএনপির ২২টি ত্রাণবাহী ট্রাক আটকে দেয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ত্রাণ সামগ্রী বিতরণে বাধা দেয়ার প্রধানমন্ত্রী ও সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে।’

গতকাল (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভা চলার সময় কক্সবাজারে দলের ত্রাণবাহী ট্রাক যেতে বাধা দেওয়ার খবর এলে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়ে আমাদের দল সরকারের বাধার মুখে পড়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, গতকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গাদের দেখতে যাওয়া ও ত্রাণ বিতরণ ছিল লোক দেখানো।

তিনি বলেন, মিয়ানমার থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ব্যাপারে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন সরকার যদি আন্তরিক হতো, তাহলে অন্তত বিএনপির পক্ষ থেকে যাওয়া উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ত্রাণ বিতরণে বাধা দেওয়া হতো না।’

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ