বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

কাবুল ক্রিকেট স্টেডিয়ামে আত্মঘাতী হামলা, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগান টি ২০ ক্রিকেট খেলা চলার সময় কাবুলে ক্রিকেট স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলায় ৯ জন নিহত হয়েছে।

খেলোয়াড়রা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। তবে বিস্ফোরণের জেরে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

মৃতদের তালিকায় দুই পুলিশকর্মী রয়েছেন বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র। এক প্রত্যক্ষদর্শীর কথায় এক নিরাপত্তা রক্ষীই আত্মঘাতী বিস্ফোরণটি ঘটায়।

ভারতের আইপিএল ম্যাচের মতোই আফগানিস্তানের এই টি ২০ ম্যাচ জনপ্রিয়। পাকিস্তানের উদ্বাস্তু শিবির থেকেআফগানিস্তানে জনপ্রিয় হয় ক্রিকেট খেলা। বিশ্বের দরবারেও ধীরে ধীরে আফগান ক্রিকেটদল পরিচিতি পেতে শুরু করেছে। কাজেই ক্রিকেট স্টেডিয়ামের বাইরে এই বিস্ফোরণকে লঘু করে দেখতে রাজি নয় আফগান সরকার।

তবে এখনও পর্যন্ত কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ