বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন হালিমা ইয়াকুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সিঙ্গাপুরের প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নাম হালিমা ইয়াকুব। দেশটির সাবেক স্পিকার ছিলেন তিনি। রয়টার্স, বিবিসি

বুধবার দেশটির প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত হালিমা ইয়াকুব দেশটির নবম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ক্ষমতাসীন পিপল'স অ্যাকশন পার্টির নেতা দেশের অস্টম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবেন।

নির্বাচনে হালিমা ইয়াকুবের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ সালেহ মারিকান ও মো. ফরিদ খান। কিন্তু নির্বাচনের শর্ত পূরণ করতে না পারায় সোমবারে তাদের প্রার্থিতা বাতিল করে দেয়া হয়।

এর আগে ৬৩ বছর বয়সী হালিমা ইয়াকুব ৪৭ বছরের বেশি সময় ধরে মালয় প্রদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন।

সিঙ্গাপুরের অষ্টম এবং প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন হালিমা। যিনি বাণিজ্য সমৃদ্ধ দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী হবেন।

জানা গেছে, কুইন স্ট্রিটে ১৯৫৪ সালের ২৩ আগস্ট হালিমা’র জন্ম। ১৯৭০ সালে তানজং ক্যানটং গার্লস স্কুলে এবং পরে সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন তিনি। এরপর ১৯৭৮ সালে ন্যাশনাল ট্রেডস ইউনিয়ন কংগ্রেসে (এনটিইউসি) একজন আইন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। প্রায় ৩০ বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর তাকে ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত করা হয়।

২০১১ সালে তিনি সামাজিক উন্নয়ন, যুব ও খেলাধুলা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। এর দু’বছর বাদে তিনি দেশটির সংসদে প্রথম নারী স্পিকার নিযুক্ত হন।

গণহত্যার প্রতিবাদে মিয়ানমার ফুটসাল দলের কোচের পদত্যাগ