বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বিএনপির ত্রাণের ট্রাক আটকে দিলো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গাদের জন্য নেয়া বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক আটকে দিয়েছে কক্সবাজার পুলিশ। কক্সবাজার শহিদ মিনার রোডে বিএনপি কার্যালয়ের সামনে রাখা ট্রাকগুলোর পাশে অবস্থান নেয় এবং ট্রাকের চাবি জব্দ করে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, পুলিশ জানিয়েছে প্রশাসনের অনুমতি ছাড়া ত্রাণবাহী গাড়ি কোথাও যেতে পারবে না। এর পরই জেলা বিএনপি সভাপতি উখিয়া টেকনাফের সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সদর আসনের সাবেক এমপি লূৎফর রহমান কাজল জেলা প্রশাসক কার্যাালয়ে গেলেও জেলা প্রশাসকসহ অন্যরা বাইরে থাকায় দেখা করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দেখা যায় জেলা প্রশাসকসহ অন্যান্যা ঊধ্বর্তন কর্মকর্তারা বাইরে রয়েছেন।

নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাহমিলুর রহমান জানান, ব্যক্তি বিশেষের ব্যানারে ত্রাণ দেয়া যাবে না। যারা ত্রাণ দিতে চায় তাদের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে। তবে বিএনপির বিষয়টি আমি জানি না।

এদিকে ত্রাণবাহী ট্রাকের পাশে অবস্থান নেয়া পুলিশের এসআই আবুবকর জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ত্রাণবাহী ট্রাকগুলো কোথাও যেতে না দিতে উপরের নির্দেশনা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ