শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রবিউল আউয়াল উপলক্ষে ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনে’র নানা উদ্যোগ জমজমকে ঘিরে জনবসতির সূচনা হবিগঞ্জে পুনরায় গ্যাস সরবরাহ চালু জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

ইবরাহিম খলিল সাকিব-এর ৩ ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহিম খলিল সাকিব’র তিনটি ছড়া

ভূতের রাজ্য

ভূত চেপেছে সুচি নানীর
ঘাড়ে
পেট ভরেছে রক্ত মাংস
হাড়ে

আম জনতা জাগছে ওঝা
বেশে
ভূত নামাতে করছে মিছিল
দেশে

ফুঁক দিয়েছে সুফি খালা
এসে
ধড়গুলো সব মটকে দেওয়া
শেষে

পেত্নী দানো শাকচুন্নিরা
হাসে
রত্ন সোনা যখন নাফে
ভাসে

মন্ত্র যত ওঝা তোমার
আছে
তন্ত্র তত দৈত্য গুরুর
কাছে

ভূত তাড়াতে যমের ঔষধ
ধরো
কোরান যেটা বলে সেটা
করো।

লাশের মেলা

আরাকানে জ্বলছে আগুন
পুড়ছে শিশু নারী
বাঁচার জন্য করছে তারা
কত আহাজারি।

বৌদ্ধরা সব মিলে দেখো
করছে নিধন খেলা
নির্বিচারে মারছে মানুষ
বসছে লাশের মেলা।

বিশ্ব বিবেক দেখছে এসব
আঙুল চেপে মুখে
মায়াকান্না করছে সবে
ওদের লাগি দুখে।

তাই বলে কি তোরাও এখন
দেখবি এসব চেয়ে
বাঁচা ওদের আজকে তোরা
আরাকানে যেয়ে।

সুচি বাঁচুক

মরছে,
মরুক না!
জ্বলছে জ্বলুক;

দু'চার জন নৌকা নিয়ে
নাফ বুকে ছুটে গিয়ে
জীবনতরী ধরুক।

কাঁদছে,
কাঁদুক না!
জাগছে জাগুক;

অন্নহীন ছন্নছাড়া
বিরামহীন অশ্রুধারা
অমর হয়ে থাকুক।

হাসছে,
হাসুক না!
নাচছে নাচুক;

ত্রাণ পাঠিয়ে চাল দিয়ে
প্রাণ ফাটিয়ে মাল নিয়ে
বৌদ্ধ সুচি বাঁচুক!

ফারহান বিল্লাহ’র ৩ ছড়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ