বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: মাওলানা জালালুদ্দীন

ইসরাইলি নারী সেনার প্রতি ৬ জনে ১ জনই যৌন হয়রানির শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : ইসরাইলের নারী সৈনিকদের প্রতি ৬ জনে ১ জন যৌন নিগ্রহের শিকার। ইসরাইলের সামরিক বাহিনীর নিজস্ব এক প্রতিবেদনে এমন ভয়ঙ্কর তথ্য বের হয়ে এসেছে।

ইসরাইলের সামরিক গোয়েন্দা বাহিনীর সূত্রে ইসরাইলি গণমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের নারী সৈনিকরা তাদের পুরুষ সহকর্মীদের দ্বারা ব্যাপকভাবে যৌন নিগ্রহের শিকার হচ্ছে।পুরুষরা তাদের যৌন লালসা পূরণে টার্গেট করছে। সেনা বাহিনীতে কর্মরত ৬০% নারী সৈনিক ও অফিসার পুরুষ সহকর্মীদের দ্বারা নিগৃহিত হওয়ার কথা স্বীকার করেছে।

তারা বলেছে, পুরুষ সৈনিকরা তাদের অশ্লীল ম্যাসেজ, গল্প ও ভিডিও পাঠায়।

৬৫ ভাগ নারী সৈনিক বলেছে, তাদের উপর মাঝে মাঝেই যৌন নিপীড়ন চালানো হয় এবং ৩৫ ভাগ নারী সৈনিক বলেছে তারা নিয়মিত যৌন হয়রানির শিকার। ১২ ভাগের দাবি তাদের প্রতি সীমাহীন যৌন অত্যাচার করা হয় এবং ৫ ভাগ নারী সৈনিক বলেছে, তাদের বেতন ও প্রাপ্য সুবিধা প্রদানের শর্ত হিসেবে যৌন নিপীড়ন করা হয়।

পত্রিকাটির দাবি এই নিপীড়িত নারী সৈনিক সংখ্যা আরও অনেক বেশি।

সূত্র : ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ