বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ত্রাণ নিয়ে কক্সবাজার যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সরকারের নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে কক্সবাজার যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

দলটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম জানান, দলের উচ্চপর্যায়ের এ প্রতিনিধি দলটি মঙ্গলবার দুপুরে কক্সবাজার এসে পৌঁছানোর কথা রয়েছে। প্রতিনিধি দলটি কক্সবাজারে পৌঁছানোর পর রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবে। সবশেষে উখিয়ায় অসহায় রোহিঙ্গাদের মাঝে বিএনপির পক্ষ থেকে ওষুধপত্র,খাদ্য সামগ্রীসহ মানবিক সহায়তা দেয়া হবে।

দলীয় সূত্রে জানা যায়, লন্ডনে চিকিৎসাধীন চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে অসহায় রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে রোববার আট সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গঠন করা করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আহ্বায়ক ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রতিনিধি দলের সমন্বয়কারী করা হয়েছে । প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও শামসুজ্জামান দুদু।

মাহবুবুর রহমান শামীম আরও জানান, ইতোমধ্যে স্থানীয় বিএনপি অসহায় রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। দলের হাইকমান্ডের নির্দেশ পেয়ে তিনি (শামীম) নিজেও রোববার থেকে কক্সবাজারে অবস্থান করছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ