বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বিকেলে বসছে জাতীয় সংসদের ১৭তম অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ বিকেল ৫টায় দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনে ৩টি বিল পাস হতে পারে। তবে এবারের অধিবেশন উত্তপ্ত থাকতে পারে ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে।

প্রায় দু’মাস পর বসা এ অধিবেশনে পাশ হতে পারে তিনটি বিল। এর মধ্যে রয়েছে কোড অব সিভিল প্রসিডিউর বিল, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প বিল এবং স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল বিল। এছাড়া আরো ১১টি বিল সংসদে উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ আ স ম ফিরোজ।

তবে এসব আইন ও বিলের চেয়ে এবারের অধিবেশন উত্তপ্ত থাকবে ষোড়শ সংশোধনীর রায় ও পর্যবেক্ষণ নিয়ে। আলোচনা হতে পারে রোহিঙ্গা ইস্যুতেও।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ