বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মিয়ানমারে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যায় ১০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াং লি। তিনি বলেন, দেশটির মুসলিম অধ্যুষিত প্রদেশ রাখাইনে এরই মধ্যে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই রোহিঙ্গা মুসলমান বলে জানান তিনি।

এর আগে মিয়ানমার সরকার নিহতদের যে সংখ্যা দিয়েছে তার চেয়ে দ্বিগুণের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং দেশটিতে অতীত সহিংসতার স্বরূপ বিশ্লেষণ করে লি বলেন, রাখাইনে হয়ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। উভয় পক্ষের মানুষ মারা গেলেও রোহিঙ্গা মুসলমান অনেক বেশি নিহত হয়েছে বলে জানান তিনি।

হত্যাকাণ্ড ও নির্যাতন বন্ধে কথা বলার জন্য মিয়ানমারের কার্যত নেতা অং সান সুচির প্রতি আহ্বান জানান তিনি।

গত মাসের ২৫ তারিখে মিয়ানমারের কয়েকটি পুলিশ চৌকি এবং সেনাঘাঁটিতে হামলার অজুহাতে রাখাইনে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির সরকারি হিসেবে এতে অন্তত ৪০০ মানুষ নিহত হয়। এ ছাড়া, এক লাখ ৬০ হাজারের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যায়। পালানোর চেষ্টা করতে যেয়েও নারী-শিশুসহ অনেক রোহিঙ্গা মারা গেছেন।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী বলেছে জাতিসংঘ। যুগ যুগ ধরে মিয়ানমারে বসবাস করার পর তাদেরকে নাগরিকত্ব দেয়া হয় না। এ ছাড়া, মাঝে মাঝেই বৌদ্ধ অধ্যুষিত দেশটিতে গণহত্যাসহ অব্যাহতভাবে নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়।

রোহিঙ্গাদের প্রতি নৃশংসতার অভিনব প্রতিবাদ তুর্কি রুটি বিক্রেতার

মুহাম্মাদ শোয়াইব : তুরুস্কের কোজালি শহরের ৪০ বছর বয়সী আরকান আইহান। পেশায় একজন রুটি বিক্রেতা। ভ্রাম্যমান হকার-ব্যবসায়ী। রুটি মাথায় নিয়ে সারা দিন অলিগলিতে ঘুরে প্রতিদিনের বিক্রির থেকে যে লভ্যাংশ, তা দিয়ে কোনোমতে সংসার চলে তার।পুঁজির পরিমাণ কম থাকায় দোকান নিতে পারেন না। ফুটপাতে, রাস্তাঘাটে ও শহরের অলিগলিতে ঘুরে ঘুরে ব্যবসা করেন তিনি।

রোহিঙ্গাদের ওপর বয়ে যাওয়া পাশবিকতার করুণ চিত্র তাকেও স্পর্শ করেছে। ঈদের পর দুই দিন ব্যবসা করে এক টাকাও ঘরে নেননি তিনি। সব টাকা দান করে দিয়েছেন নিপীড়িত রোহিঙ্গাদের জন্য।

রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্মম পৈশাচিকতা দেখে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি আইহান। তিনি এমন কিছু করার সিদ্ধান্ত নেন, যাতে নিপীড়িত মানুষের আর্তনাদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

পরিকল্পনা করে তিনি তার