বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

রোহিঙ্গা মুসলমানদের সাহায্য সহযোগিতা করা ঈমানি দায়িত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক গতকাল এক বিবৃতিতে বলেছেন, মিয়ানমার সরকারের সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীরা বর্বরচিতভাবে মুসলমানদের হত্যা নির্যাতন ও তাদের ভিটা বাড়ি ছাড়া করছে। তা দেখে কোনো মুসলমান সহ্য করতে পারে না। এক মুসলমান অপর মুসলমানের বিপদে-আপদে সাহায্য সহযোগিতা করা ঈমানের অংশ। সুতরাং মিয়ানমারের মুসলমানদের সাহায্য করতে বাংলার মুসলমানরা প্রস্তুত রয়েছে।

তিনি বিশ্বের সকল দেশের প্রতি আহবান জানিয়ে বলেন, যতদিন মিয়ানমার সরকার আরাকানের মুসলমানদের ন্যায্য অধিকার না দিবে ততক্ষণ পর্যন্ত মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপ করা সময়ের দাবী।

তিনি আরো বলেন, আরাকানের মুসলমানরা সে দেশের সেনাবাহিনী ও বৌদ্ধদের হত্যা নির্যাতন থেকে বাঁচতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও একদল মিডিয়া সেটাকে জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করছে। এটা হলুদ সাংবাদিকতার নামান্তর।

তিনি সীমান্তে আশা রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিশ্ব মুসলমানদের প্রতি উদাত্ত আহবান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ