বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন

বন্যার্তরা কেউ গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত একজনও গৃহহীন থাকবে না।তাদের সহায়তার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ শনিবার গণভবনে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনে কূটনীতিক, বিচারপতি, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বন্যায় সরকার যেভাবে অসহায় মানুষের পাশে রয়েছে আগামীতেও গৃহহীন মানুষের সহায়তায় পদক্ষেপ নেওয়া হবে। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, ‘কিছুদিন আগে যে বন্যা হয়েছে সে বন্যা আমরা মোকাবিলা করেছি। নদীভাঙনে যারা ক্ষতিগ্রস্ত, তাদের আমরা ঘরবাড়ি তৈরি করা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। ইনশাল্লাহ এই বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশ হবে অর্থনৈতিকেভাবে উন্নত সমৃদ্ধ দেশ। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং এর সুফল দেশের মানুষ পাচ্ছে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে যান বিভিন্ন দেশের কূটনীতিকরা। দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং পেশাজীবীদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ