বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন

ঈদের জামাতে বানভাসী ও রোহিঙ্গাদের জন্য দুআ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে হারুন : পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের দোয়ায় দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষকে বিপদ থেকে উদ্ধারে আল্লাহর করুণা প্রার্থনা করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে এই দোয়া প্রার্থনা করা হয়।

ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশ ও দশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এ সময় দেশের বন্যা কবলিত মানুষের জন্য এবং মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গ মুসলিমদের মুক্তির জন্য বিশেষভাবে মহান আল্লাহর অনুগ্রহ কামনা করা হয়।

আজ যারা পশু কোরবানি দেবেন তাঁদের কোরবানি গ্রহণ করতে এবং সকলের পাপ মোচনের জন্যও নামজ শেষে দোয়া চাওয়া হয়। বর্তমানে দেশের উন্নয়ন তরান্বিত হচ্ছে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানানো হয় প্রধান জামাত থেকে। সেইসঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশবাসীকে হেফাজত করতে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাওয়া হয়।

প্রধান ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা।এর আগে সকাল থেকেই ঈদের প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন নানা বয়সী মানুষ। এজন্য তাঁদের কয়েকস্তরের নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ