বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন

বিশ্ব মুসলিমকে মজলুম রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হযরত ইবরাহীম আ. এর ত্যাগ, কুরবানীর মহিমায় ও আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আযহা সকলের জন্য আলোকবর্তিকা বয়ে আনুক। তিনি বলেন, এমন সময় দেশবাসী পবিত্র ঈদুল আযহা উদযাপন করছে যখন দেশ এক ভয়াবহ সঙ্কটের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, পরিবেশ দূষণের অজুহাত তুলে পবিত্র ঈদুল আযহায় মুসলমানদের ঘরে ঘরে পাড়া-মহলায় কুরবানী দেওয়ার চিরাচরিত ইসলামী ঐতিহ্য ধরে রাখতে হবে। সুনির্দিষ্ট জায়গায় পশু কুরবানি দেওয়া এবং নিবন্ধিত লোকের মাধ্যমে পশু জবাইয়ের সরকারি বিধি-বিধানের সিদ্ধান্ত নেয়া হবে দেশ থেকে ক্রমান্বয়ে ইসলামী সংস্কৃতি ও চেতনাবোধ মুছে ফেলার ষড়যন্ত্র।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচছা ও মোবারকবাদ জানিয়েছেন।

তিনি আরোও বলেন, ইসলাম দেশ ও মানবতা প্রেম শিক্ষা দেয়। ইসলামে ফেৎনা-ফাসাদ, হিংসা-বিদ্বেষের কোন স্থান নেই বরং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার মানুষরূপে গড়ে উঠার শিক্ষা দেয়। তাই একমাত্র ইসলামই পারে অশান্ত দুনিয়ায় শান্তির সুবাতাস জারি করতে। আসুন শান্তির স্বপক্ষে অবস্থান নিয়ে ইসলামের শ্বাশত বিধানের দিকে নিজেকে আত্মনিয়োগ করি, তাহলে দুনিয়ার শান্তি ও আখেরাতে সীমাহীন নিয়ামতের অংশিদার হতে পারব ইনশাআলাহ।

তিনি বলেন, কুরবানীর পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করে দেশের উন্নয়ন ব্যাপক ভুমিকা পালন করতে হবে। এবং কওমী মাদরাসা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে, চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ না করলে তা ব্যাহত হতে পারে। বিশ্বের মুসলমানরা যখন ঈদ আনন্দ নিয়ে ব্যস্ত, ঠিক সেই মুহুর্তে মায়ানমারের মুসলমানরা গভীর উদ্বেগ ও উৎকন্ঠায় দিনাতিপাত করছে। তাদের চোখের সামনে রক্ত আর রক্ত, লাশ আর লাশ। তিনি বিশ্বের সকল মুসলিম শক্তিকে মায়ানমারের মজলুম মুসলমানের পক্ষে অবস্থান নেয়ার আহবান জানান।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ