বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন

রোহিঙ্গাদের আর জায়গা দেয়া সম্ভব হচ্ছে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সিদ্ধান্ত অনুযায়ী আলাপ-আলোচনার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে বারবার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছি। কিন্তু এখন আর তাদের জায়গা দেয়া সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার বিকেলে অাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে অায়োজিত অাওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের। বৈঠকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল অালম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, অাবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীমসহ সম্পাদকমণ্ডলীর অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের ঈদের উৎসব বন্যার্তদের সঙ্গে কাটানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ঈদের খরচ কমিয়ে বন্যার্তদের সহযোগিতার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিদেশে বসে খালেদা জিয়ার রোহিঙ্গাদের নিয়ে বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিদেশে বসে রোহিঙ্গাদের বাংলাদেশে অাশ্রয় দেয়া সংক্রান্ত বক্তব্য সমর্থনযোগ্য নয়। অারেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপির অপরাজনীতি ছাড়া অার কোনো উপায় নেই।

৩ দিনে ৩ হাজার রোহিঙ্গা নিহত হয়েছে: মানবাধিকার সংস্থা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ