শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট এবারের নির্বাচনে ইসলামি দলগুলোর কে কত ভোট পেল? দাম বেড়েছে ব্রয়লার মুরগির, সপ্তাহ ব্যবধানে ৫০-৬০ টাকা বেশি ‘ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির কোনো বিকল্প নেই’ দুবাইবাসীর ফোনে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জরুরি সতর্কবার্তা আর্জেন্টিনা দূতাবাসে আমিরে মজলিস, বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আলোচনা ইরানের ফারস প্রদেশের শিরাজে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ২০ কবে হতে যাচ্ছে ২০২৬ সালের বিশ্ব ইজতেমা?

বাদ এশা মুফতি মুতীউর রহমানের জানাযা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের শীর্ষ আলেম, লেখক ও অনুবাদক, শেখ জনুরুদ্দীন রহ. দারুল কোরআন শামসুল উলুম চৌধুরীপাড়া মাদরাসার প্রধান মুফতি ও শায়খে সানি মুফতি মুতীউর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আজ সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে অবস্থানরত চৌধুরীপাড়া মাদরাসার শিক্ষক মুফতী আবদুল বাতেন আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

বেলা ১২ টার দিকে মুফতি মুতীউর রহমানের লাশ দীর্ঘদিনের কর্মস্থল চৌধুরীপাড়া মাদরাসা নেয়া হবে। সেখানে বাদ এশা (৯টায়) তার জানাযা হবে।তার অসিয়ত অনুযায়ী তার ছোট ভাই মুফতি মাহফুজুর রহমান জানাযার ইমামতি করবেন। জানাযা শেষে গ্রামের বাড়ি সিলেটে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, মাদরাসা কতৃপক্ষ প্রথমে বাদ মাগরিব জানাযার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে পরিবারে পরামর্শ অনুযায়ী বাদ এশা জানাযার সময় নির্ধারিত হয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ