বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮


বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সভা করবেন কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৭ আগস্ট রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনা সভা ডেকেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম

জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সমমনা রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।

কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গ সংগঠন যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল এই খবর নিশ্চিত করে বলেন,‘২৭ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আমাদের আলোচনা সভা। সভায় মুক্তিযুদ্ধের কিংবদন্তী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম থাকবেন।’

প্রসঙ্গত- কাদের সিদ্দিকী একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেন।

ফের নিখোঁজ মাওলানা শহীদুল্লাহ সরকার; আলেমদের উদ্বেগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ