শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতে কুরবানি উপলক্ষে জমিয়ত হিন্দের কয়েকটি পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনশি মুহাম্মাদ আবু দারদা, দেওবন্দ থেকে

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি শায়খুল ইসলাম মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী কুরবানি সামনে রেখে মুসলিমদের কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ভারতের মুসলমানদের করুণ অবস্থা চলছে৷ এ কারণে মুসলমানদের কুরবানির পশু জবেহ করার ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন কাম্য৷

বিশেষ করে মুজাফ্ফরনগর এবং তার আশপাশের মুসলমানদের অবস্থা খুবই করুণ৷ তাই ওইসব এলাকার মুসলমানদের উদ্দেশে সতর্কতার জন্য সাদা পশু কুরবানি করতে নিষেধ করা হয়। এ ক্ষেত্রে কালো পশু জহেব করাই উত্তম।

মুসলিমদের পরামর্শ দিয়ে তিনি বলেন, যদি কোন এলাকায় কোন ফেতনাবাজ, সন্ত্রাসী কালো পশুও কুরবানি করতে বাধা দেয় তাহলে যেন এলাকা মুরব্বি বা সম্মানিত ব্যক্তিদের সঙ্গে নিয়ে কুরবানি করা হয়।

এরপরও কোন এলাকায় কুরবানি করতে বাধা দেয়া হলে যে এলাকায় কুরবানি করতে কোন সমস্যা নেয় সেই এলাকায় গিয়ে কুরবানি করতে হবে।

তিনি বলেন, একান্তই গরু সমস্যা হলে ছাগল কুরবানি দিতে হবে আর সেটাও যদি না করতে দেয় তাহলে নিজের এলাকার থানায় রেজিস্ট্রি করে কুরবানি করতে হবে। যাতে পরবর্তীতে কোন সমস্যা না হয়৷

যিলহজের প্রথম দশক: ফজিলত ও করণীয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ