মাওলানা ফজলুর রহমান। জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি। পাকিস্তানের একজন প্রভাবশালী আলেম রাজনীতিবিদ। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সভায় গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ভাষণের পরিমার্জিত অনুবাদ তুলে ধরেছেন মাওলানা মাহমুদ হাসান মাসরুর।
উপস্থিত জামিয়ার সম্মানিত শায়খ মুফতি আব্দুর রহিম, জামিয়ার শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং প্রিয় ছাত্র ভাইয়েরা!
আগেও বেশ ক’বার আমি জামিয়াতে এসেছি। যখনি আমি হাজির হয়েছি জামিয়ার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আজ প্রথমবারের মতো ডকুমেন্টারির মাধ্যমে জামিয়ার বিশাল কার্যক্রমের উপর আমাকে আরও কিছু ধারণা দেয়া হলো। জামিয়ার কার্যক্রম, গৃহীত নতুন কর্মপদ্ধতি সম্পর্কে আমার আগ্রহও বৃদ্ধি পেয়েছে।
মুফতি সাহেবের সাথে আমার সাক্ষাৎ অনেক হয়েছে এবং নিয়মিত হয়ে চলেছে। তাঁর চিন্তাধারা থেকে আমার কার্যক্রম অনেক শক্তি পায়। দোয়া করি, আমরা যেন এই ভিন্ন ভিন্ন চিন্তা এবং যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়েই দীন ইসলাম ও তার তালিমের কাজ আরও এগিয়ে নিতে পারি।
শিক্ষার বুনিয়াদি শর্ত এমন একটা পরিবেশ, যেখানে নির্বিঘ্নে শিক্ষা অর্জন করা যায়। শিক্ষা প্রতিষ্ঠান বলাই হয় তাকে, যেখানে শুধু পাঠ দান ও পাঠ গ্রহণের কাজ আঞ্জাম দেওয়া হয়। যদি শেখা-শেখানোর কাজ ছাড়া অন্য কোনো কাজ সেখানে যুক্ত হয়, তবে তাকে আর যাই বলা হোক শিক্ষা প্রতিষ্ঠান বলা চলে না। অথচ গত কয়েক বছর যাবত বিশেষ একটা পরিস্থিতি তৈরি করে আমাদের মাদরাসাগুলোকে এই নীতি থেকে বিচ্যূত করার চষ্টা করা হচ্ছে।
ভারতের স্বাধীনতা যুদ্ধে আলেমদের অবদান ভুললে চলবে না
আলেম সমাজ যেন সন্তোষজনক শিক্ষা-পরিবেশ পায় এবং তাদের সবটুকু ইলম অর্জনে নিয়োজিত হয়, সংশ্লিষ্ট সবাই যেন ইলম অর্জনে ব্রতী হয়, সেজন্য শিক্ষাপরিবেশ নিয়ন্ত্রণে রাখা ছিলো বড় কঠিন কাজ।
অন্য দিকে দেশীয় বা আন্তর্জতিক যে চক্রগুলো দীনী মাদরাসার কার্যক্রম বন্ধ করে দিতে কিংবা যারপরনাই কমিয়ে ফেলতে মরিয়া, তাদের অভিসন্ধি ব্যর্থ করে দেয়াও ছিলো কঠিন কাজ। একই সঙ্গে এই উভয় ময়দানে জমিয়তে ওলামায়ে ইসলামকে কাজ করতে হয়েছে। এজন্য প্রথমে সমস্ত মাদরাসা ও সংশ্লিষ্ট সবার আস্থা অর্জনের কঠিনতম অধ্যায় পার করতে হ