মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

নেতানিয়াহুর কারণে ইহুদিবাদী ‘ইসরাইল ধসে পড়ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে ইহুদিবাদী ‘ইসরাইল ধসে পড়ছে’ বলে অভিযোগ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। ইসরাইলের উত্তরাঞ্চলীয় পেতাহ তিকভাহ শহরে টানা ৩৮তম সপ্তাহে অনুষ্ঠিত বিক্ষোভে তারা নেতানিয়াহুর বিরুদ্ধে এমনই স্লোগান দিয়েছেন।

বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ক্ষমার অযোগ্য দুর্নীতির জন্য অভিযুক্ত করেন। ইসরাইলের অ্যাটর্নি জেনারেলের বাড়ির কাছে অনুষ্ঠিত ওই বিক্ষোভে লোকজন নেতানিয়াহুর পদত্যাগও দাবি করেছেন।

এ বিক্ষোভের বিরুদ্ধে নেতানিয়াহুর অনুসারি ৩৫০ জনের মতো মানুষ মিছিল করে। এতে নেতৃত্ব দেন ইসরাইলের সংসদ নেসেটের সদস্য ডেভিড বিতান ও নাভা বোকার। দুই গ্রুপই আগামী সপ্তাহে ওই স্থানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে বহু দুর্নীতির মামলা রয়েছে এবং তা নিয়ে তদন্ত চলছে। এর মধ্যে তিনি আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন ব্যবসায়ী কাছ থেকে উপহার নেয়ার অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহু ঘুষ নিয়েছেন এবং তার কারণে ইসরাইল ধ্বংস হয়ে যাবে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ