বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

এর কোনটাই কি মুসলিম সমাজে চলতে পারে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমদ সেলিম রেজা
অতিথি লেখক

আজ পৃথিবীতে মুসলমানদের বিপর্যয়ের কারণ কি? শুধু কুটনীতিতে মুসলমানদের দুর্বলতা, সরলতা ও সততার জায়গা! যাহা বলিব সত্য বলিব, সত্য ব-ই মিথ্যা বলিব না-নীতি! নাকি এরচেয়ে আরো কিছু বেশি?

রাষ্ট্র ও ক্ষমতার রশি টানাটানিতে কূটনৈতিক দুর্বলতা ও রাজনৈতিক ব্যর্থতা দায়ী হতেই পারে? কারণ সেখানে ক্ষমতার লোভ, ক্ষমতায় টিকে থাকার লোভ, নিজের সন্তানকে ক্ষমতার মালিক করে যাওয়ার লোভ সক্রিয় থাকে। আর এই সুযোগটা ভিন্ন ধর্মীরা, বিদেশী বেনিয়ারা তাদের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থে নিজেদের ভেদ বুদ্ধির বিবেচনায় কাজে লাগাতেই পারে। কিন্তু মুসলিম পরিবার প্রথা, সামাজিক প্রথা, সাংস্কৃতিক বৈশিষ্ঠ্য দ্রুত পাল্টে যাওয়ার পেছনে কারণ কি? দায়ী কে?

শুধু রাজনীতি, কূটনীতিকে দায়ী করে পার পাওয়া যাবে কী? বাস্তব জীবনে আমরা কি দেখছি, নিজেদের ব্যক্তিগত লোভ লালসার পর্যায়টা বিবেচনা করছি না কেন? ব্যক্তিগত লোভ লালসা থেকেই তো বাড়ছে সুদ, ঘুষ, দূর্নীতি। ছড়িয়ে পড়ছে পরিবার থেকে সমাজের সর্বস্তরে। সবারই গাড়ি বাড়ি ধন দৌলত বিলাসী জীবন প্রয়োজন। আগে মুসলমান পরিবার ব্যাংকে চাকরী করাটা ভালোভাবে নিতো না। কারণ ব্যাংকে সুদের কারবারের হিসাব রাখতে হয়। আর এ বিষয়ে কঠিন শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে। আল কোরআনে সুদকে নিষিদ্ধ করা হয়েছে। এখন বিষয়টা একেবারে উল্টে গেছে।

ব্যাংকের চাকরী মানে লোভনীয় বিষয়। কিন্তু কোরআনের বিধান কী বদলেছে? বদলায়নি। ঘুষ খেয়ে বড় লোক হয়েছে কী-না, দূর্নীতি করে টাকা কামিয়েছে কী-না, এসব প্রশ্ন এখন অবান্তর । বরং মসজিদ মাদরাসা এতিমখানায় সবার দানই সাদরে গৃহীত হয়। ব্যাংকের কাছে, ইনকাম ট্যাক্স অফিসে, জমি বা বাড়ি কেনার সময়- মিথ্যা তথ্য দেওয়া এখন বুদ্ধিমত্তার পরিচয়।

ব্যবসা-বাণিজ্য বাড়াতে মিথ্যা বলা এখন আর্ট অব স্মার্টনেস। ওজনে কম দেওয়া, মিথ্যা কসম কাটা এখন রেওয়াজ। মেয়ে বিয়ে দেওয়ার জন্য এখন ভালো ও সৎ ছেলে কেউ খোঁজেনা। ছেলে বিয়ে করানোর জন্য ভালো পরিবার বা পরহেজগার মেয়ে কেউ খোঁজেনা। ছেলের বাড়ি আছে কী-না, মেয়ের বাবা বড় লোক কী-না, সেটাই এখন বিবেচ্য বিষয়।

এর কোনটাই কী মুসলিম সমাজে চলতে পারে?
যদি চলে, তাহলে সেটা কী আর মুসলিম সমাজ থাকে? থাকে না। কারণ মুসলিম সমাজের ভিত্তি কোরআন-হাদিস তথা সুন্নাতে রাসূলুল্লাহর ওপর প্রতিষ্ঠিত। তবে অবশ্যই সেটা মানুষের সমাজ। সেই মানুষেরা আছে কোথায়, কোন সমাজে? নি:সন্দেহে ইউরোপীয় সমাজে। আমাদের এই মনুষ্য সমাজের আর্থিক ও বৈষয়িক ব্যবস্থাপনা ইউরোপীয়, পোষাক ও খাদ্য ব্যবà