শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

৮০ দেশের নাগরিক ভিসা ছাড়াই যেতে পারবেন কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ৮০টি দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই কাতারে যেতে পারবেন। থাকতে হবে কেবল বৈধ পাসপোর্ট। আকাশপথে পরিবহন ও পর্যটন খাতকে চাঙা করতে গতকাল বুধবার ভিসা ছাড়াই প্রবেশাধিকারের ঘোষণা দিয়েছে কাতার।

দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পর্যটন বিভাগের কর্মকর্তা হাসান আল-ইব্রাহিম বলেন, ভিসা ছাড়াই তাঁদের দেশে যাওয়ার এই পরিকল্পনা কাতারকে ওই অঞ্চলে সবচেয়ে মুক্ত দেশে পরিণত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ রাশেদ আল-মাজরউই বলেন, ৮০টি দেশের নাগরিকদের এখন কেবল বৈধ পাসপোর্ট লাগবে কাতারে প্রবেশ করার জন্য। যদিও কোন কোন দেশের নাগরিকেরা ভিসা ছাড়া প্রবেশাধিকার পাবেন কিংবা কবে নাগাদ এই কর্মসূচি চালু হবে, সে-সংক্রান্ত কিছু গতকাল জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিসা ছাড়া কাতার গিয়ে ৩৩টি দেশের নাগরিকেরা ১৮০ দিন এবং বাকি ৪৭টি দেশের নাগরিকেরা ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন। প্রয়োজনে সেখানে থাকার মেয়াদ আরও একবার বাড়াতে পারবেন।

কাতার এয়ারওয়েজের প্রধান আকবার আল-বাকের বলেন, তিনি মনে করছেন যে নতুন কর্মসূচির প্রাথমিক সুফলভোগী হবেন তাঁরা।

উল্লেখ্য, ২০২২ সালে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। ২৪ লাখ জনসংখ্যার দেশটিতে ৯০ শতাংশই বিদেশি নাগরিক। দেশটির বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদদানের অভিযোগ তুলে গত ৫ জুন সৌদি আরবের নেতৃত্বে বাইরাইন, মিসর, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেছে দোহা।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ