মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

যুলফিকার আহমদ নকশাবন্দীর সাড়া জাগানো এক বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: বর্তমান বিশ্বের আলোচিত লেখক তালিকার অন্যতম নাম শায়েখ যুলফিকার আহমদ নকশাবন্দী। যিনি একই সাথে আলেম, দার্শনিক, লেখক, গবেষক ও প্রকৌশলী ।

পীর হিসাবেও সারা বিশ্বে তার সুনাম সুখ্যাতি রয়েছে। একজন সফল লেখক হিসেবে তার রয়েছে আলাদা পরিচয়।

সাম্প্রতিক সময়ে তার লেখা বইগুলি বিশ্বের নানা ভাষায় অনুদিত হচ্ছে। মানুষের ধর্মীয় চাহিদা পূরণে তার লেখা বই ব্যাপক ভূমিকা রাখছে বলে মনে করেন বিশ্লেষকরা।

সম্প্রতি প্রকাশিত শায়েখ যুলফিকার আহমদ নকশাবন্দী ধারাবাহিক বয়ানের সিরিজ ‘খুতুবাতে যুলফিকার’ বাংলায় ৩২ খণ্ডে বাজারে এসেছে। সিরিজটি প্রকাশ করেছে মাকতাবাতুল আযহার।

খুতুবাতে যুলফিকার এর ষষ্ঠ খণ্ড আলোকিত জীবনের পাথেয়। সর্বমোট নয়টি অধ্যায়ে শেষ হয়েছে বইটি। এতে মানব জীবনের নানা দিক নিয়ে আলোচনা রয়েছে। যেমন; আল্লাহর ভয়, কুরআনী শিক্ষার প্রয়োজনীয়তা, আকাবিরে দ্বীনের ইতিহাস, গায়েবী সাহায্য, নেককার জীবন, আত্মশুদ্ধির পাথেয় প্রভৃতি বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে।

বইটি অনুবাদ করেছেন লেখক ও অনুবাদক আবু জারীর আবদুল ওয়াদুদ।

বিদেশী একজন লেখকের বই এদেশে এত জনপ্রিয় হওয়ার পেছনে কী কারণ জানতে চাইলে বিশিষ্ট লেখক ও অনুবাদক বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর আওয়ার ইসলামকে বলেন, শায়েখ যুলফিকার নকশাবন্দীর জনপ্রিয়তার মৌলিক কারণ হলো, তার লেখা অত্যন্ত সহজ-সরল সাবলীল ভাষায় হয়ে থাকে। তিনি মানুষের জীবনঘনিষ্ঠ বিষয়ে লিখে থাকেন। এ জন্যে পাঠকশ্রেণি মনে করে, আমাকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। আরেকটি কারণ হলো, একই সাথে তিনি হাফেজ আলেম প্রকৌশলী তথা বহুমুখী জ্ঞানের অধিকারী হওয়ায় মানুষের মৌলিক চাহিদা অনুধাবন করে তিনি লেখেন।

শায়েখ যুলফিকার আহমদ নকশাবন্দীর বই পাঠক কেমন গ্রহণ করেছে; জানতে চেয়েছিলাম মাকতাবাতুল আযহার বাংলা বাজার শাখার প্রধানের কাছে। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে আওয়ার ইসলামকে বলেন, আলহামদুলিল্লাহ তার বইগুলি বিক্রির শীর্ষেই আছে।

আলোচিত খুতুবাতে যুলফিকার একসঙ্গে অর্ডার করতে পারেন রকমারিতে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ