বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

জামালপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামালপুর শহরে বুধবার সন্ধ্যায় চন্দ্রা রেলক্রসিংয়ে একটি অটোরিকশায় ট্রেনের ধাক্কায় ৭ জন নিহত এবং একজন আহত হয়েছেন।

জামালপুর জিআরপি থানার ওসি নাসিরুল ইসলাম মজুমদার জানান, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চন্দ্রা রেল ক্রসিংয়ে ওই অটোরিকশায় ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেনের ধাক্কা লাগে।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, আজ সন্ধ্যায় জামালপুর থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেন শহরের চন্দ্রা রেলক্রসিং-এ একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ছানোয়ার নামে এক অটোরিকশার যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এসময় আহত হয় আরো ৬ জন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রহিম, মির হোসেন, ইন্তাজ আলী নামে আরো ৩ জনের মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও ৩ জন মারা যান।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ