বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

ভিসা জটিলতা; মঙ্গলবারের ৩ হজ ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাত্রী সংকটের কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের আরও তিনটি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ভিসা জটিলতার কারণেই এ যাত্রী সংকট বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এ নিয়ে এখন পর্যন্ত ২১টি হজ ফ্লাট বাতিলের ঘোষণা এলো। বাতিল ঘোষিত হজ ফ্লাইটের মধ্যে ১৭টি বাংলাদেশ এয়ারলাইন্সের। আর বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভিসা জটিলতার কারণেই মূলত যাত্রী সংকট দেখা দেয়। আর এ কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের আরও তিনটি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের বিজি ১০৫১ ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এছাড়া গত শুক্রবারের দুটি ফ্লাইট রয়েছে যা আমরা সময় পরিবর্তন করেছিলাম। কিন্তু সে দুটিও বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবারের স্থগিত ফ্লাইট দু'টি হলো- বিজি ৩০৩৯ ও বিজি ৩০৪১।

তিনি বলেন, এখন পর্যন্ত মোট ২১টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া হজ ফ্লাইটের মধ্যে ১৭টি বাংলাদেশ এয়ারলাইন্সের। আর বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

তবে, ভিসা জটিলতার কারণে এ বছর বিশাল সংখ্যক বাংলাদেশি হাজির হজ অনিশ্চিত হয়ে পড়ে বলে সূত্র জানায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ