বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানালেন হানিফ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার সাথে জিয়াউর রহমানের জড়িত থাকার অভিযোগ এনে বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, ‘১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের জন্য যদি জামায়াত নিষিদ্ধের দাবি উঠতে পারে তেমনিভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে জিয়াউর রহমানের দল বিএনপিরও এ দেশে রাজনীতি করার কোনও অধিকার থাকতে পারে না।’

মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাবা-মায়ের উদাসীনতায় কিশোর-তরুণরা মাদকে আসক্ত হচ্ছে: মাওলানা আবদুর রাজ্জাক নদভী

হানিফ বলেন, ‘যারা দেশকে ধ্বংস করার রাজনীতি করছে. দেশকে এখনও পাকিস্তানি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চাইছে তাদের এ দেশে রাজনীতি করার কোনও অধিকার থাকতে পারে না।’ যুবলীগের নেতাকর্মীদের আওয়ামী লীগের কাছে এ দাবি পৌঁছানোর আহবান করেন তিনি।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, আনোয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম মোল্লা, যুবনেতা কাজী আনিসুর রহমান, ইকবাল মাহমুদ বাবলু, মিজানুল ইসলাম মিজু মঈনুল হোসেন নিখিল, ইসমাঈল চৌধুরী সম্রাটসহ আরও অনেকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ